- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে যুব ও সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান রোববার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফরিছ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য ছাব্বির আহমদের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, নোয়াগাও-গনেশপুর মাদ্রাসার অধ্যক্ষ শায়খ আব্দুল হান্নান, মাদ্রাসার শিক্ষা সচিব মাও. ইমাম উদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুনু মিয়া, গনেশপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমান, যুব ও সমাজ কল্যাণ সংস্থার নব নির্বাচিত কমিটির সভাপতি মাও. আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাবেক সভাপতি আব্দুস সামাদ, এনায়েতুল হক প্রমুখ। সভা শেষে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পদে নির্বাচিত ১৩জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান শায়খ আব্দুল হান্নান। অভিষেক অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার লোকজন ছিলেন।    

  • [১]