ছাতক প্রতিনিধি
ছাতকে নোয়ারাই ইউনিয়নের দুটি ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লক্ষিবাউর মাদ্রাসা মাঠে নোয়ারাই ইউনিয়নের ৬নং ও ৭নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান।
ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হারিছ আলী, সাবেক সাধারন সম্পাদাক আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার, উপজেলা যুবলীগ নেতা
রেজাউল হক তালুকদার রাজু, সাবেক মেম্বার আসাদ আলী, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক ফারুক মিয়া, প্রচার সম্পাদক উস্তার আলী, আ.লীগ নেতা সামছু মিয়া তালুকদার, আব্দুর রহিম, আশকর আলী, রজব আলী, ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগ নেতা সাইদ আলী, আব্দুল কাদির, রাসিক মিয়া, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, জায়েদ হাসান, আব্দুল মছব্বির, মছরু মিয়া, আবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফখরুল হক মামুন, সাধারণ সম্পাদক আফরুজ আলী, ছাত্রলীগ নেতা সাইদ তালুকদার, তেরা মিয়া, মামুন মিয়া, রাজিব, জুয়েল, সায়েদ ও পাবেল আহমদ। সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট পৃথক ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
৬ নং ওয়ার্ডে হিরন মিয়াকে সভাপতি, আশিক আলীকে সাধারণ সম্পাদক, ফখর উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ও ৭নং ওয়ার্ডে লুৎফুর রহমানকে সভাপতি, জুয়েল মিয়াকে সাধারন সম্পাদক ও খালেদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়।