ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, কৃষি ক্ষেত্রে ও কৃষকের কল্যাণে সরকার যুগপোযুগী পদক্ষেপ গ্রহণ করছে। কৃষি বান্ধব সরকার কৃষি ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে রাখছে কার্যকরী ভুমিকা। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে এ দেশে এখন ধান রোপন, বুনন ও কর্তনে ব্যবহার করা হচ্ছে যান্ত্রীক পদ্ধতি। আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে ও কম খরছে কৃষি কাজ এখন সহজেই করা সম্ভব হচ্ছে।’
শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের রোপা-আমন মাঠে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রিফার মেশিনে ধান কাটার উদ্বোধন ও মাঠ দিবসের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহেদুল হক বলেন,‘রিফার মেশিন দিয়ে মাত্র দেড় লিটার ডিজেল খরছ করে প্রায় দেড় ঘণ্টায় এক একর জমির ধান কাটা সম্ভব। বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর মাঠেও রিফার মেশিন দিয়ে ধান কাটা ও কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় মাঠ দিবস। বিশেষ অতিথির বক্তক্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক।
বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি হাজী আশরাফুর রহমান চৌধুরী, সামছুর রহমান চৌধুরী, আফতাব উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, কৃষক রফিজ আলী, আরফাত আলী, রশিদ আহমদ, আহসান উদ্দিন, ফরিদ আহমদ, আইন উদ্দিন প্রমুখ।