ছাতক প্রতিনিধি
ছাতকে দোলারবাজার ইউনিয়নের লক্ষীপাশা পল্লীমা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সংস্থার উদ্যোগে এলাকার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলদ ও বনজ বৃক্ষের চারা আনুষ্ঠানিকভাবে রোপণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এ উপলক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মাওলার
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিএম রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমদ আনা মিয়া, হাজি মখছুছ মিয়া, হাজি নুর মিয়া, ছালিক আহমদ, আব্দুল হান্নান। বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি আব্দুল আউয়াল, সাবেক সভাপতি ডা. আবুল খয়ের, সহ-সভাপতি ডাঃ রজব আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ হাবিবুর রহমান, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, আলমগীর হোসেন আশিক, বশির উদ্দিন, হাফিজ ফখরুল ইসলাম, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, কোষধ্যক্ষ আবুল হাসনাত, সহ-সভাপতি সুজন মিয়া, লিমন আহমদ, আব্দুল কাদির, সুমন আহমদ, হেলাল আহমদ, আবুল হোসেন, যুবলীগ নেতা ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রমুখ।