ছাতক প্রতিনিধি
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাতকে যুূক্তরাজ্যের লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র, স্পীকার ও কাউন্সিলর সহ ৫জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে ছাতক পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবধিত অতিথি লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র মোহাম্মদ মাইয়ুম মিয়া তালুকদার, স্পীকার শাফি আহমেদ, ব্ল্যাকওয়াল এন্ড কিউবিট টাউনের কাউন্সিলর আব্দুল মালিক ও বেলাল উদ্দিন এবং কমিউনিটি এক্টিভিষ্ট আবুল কালাম খান।
সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেয়র আবুল কালাম চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ লাল মিয়া, পৌর কাউন্সিলর উরাজ মিয়া, আফরোজ মিয়া, নাজিমুল হক, শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিরর নূরেছা বেগম, রত্না রানী মালাকার, সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে সহ পৌরসভার কর্মকর্তা—তর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।