ছাতক প্রতিনিধি
ছাতকে খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে লুঙ্গি, মশারী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে লুঙ্গী এবং গরীব-অসহায় মানুষের মাঝে মশারী ও মাস্ক বিতরণ করা হয়। আইনাকান্দি খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নে ৮ হাজার মাস্ক, ৪ হাজার মশারী ও শতাধিক লুঙ্গি বিতরণ করা হয়। ট্রাস্টের সভাপত্বি খোয়াজ আলীর সভাপতিত্বে ও ট্রাস্টের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠিত এসব সামগ্রি বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্টের পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা, আশিকুল ইসলাম আশিক। এসময় মসজিদের ইমাম রায়হান আহমদ, মুয়াজ্জিন শরীফুল আলম, হাফিজ সাজ্জাদুর রহমান, শিক্ষক আশরাফ আলী, শিক্ষক আনোয়ার হোসাইনসহ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।