- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শতাধিক শ্রমিকের আওয়ামী লীগে যোগদান

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্যান ও ঠেলাগাড়ি চালক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ আড়াই শতাধিক শ্রমিক ও পেশাজীবি লোকজন আওয়ামী লীগে যোগদান করেছে। বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে সংগঠনের সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক কানু দাসের নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ছাড়াও প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর ধন মিয়া, আছাব মিয়া, শ্রমিকলীগ নেতা দিলবর আলীসহ  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের সহ সভাপতি আমির আলী, কমির মিয়া, সহকারী নাছির মিয়া, সদস্য আব্দুল কাইয়ূম, সুরুজ আলী, নুরু মিয়া, রহিম উদ্দিন, রশিদ আলী, শ্রমিক নেতা সুফিয়ান মিয়া, কাজল দাস, বাবুল মিয়া, আহাদ আলী, সিরাজ মিয়া, মাসুক আহমদ, করি আহমদ, দুলাল মিয়া, রিপন মিয়া, জমির উদ্দিন, সোহেল আহমদ, রেজু আহমদ, আবুল কালাম, আল আমিন, মোহাম্মদ আলী, মতি দাস, রিপন মিয়া, অলি আহমদ সজল দাস, রন্টু দাস, জগবন্ধু দাস, নুরুল হক, লিলু মিয়া প্রমুখ।

  • [১]