ছাতক প্রতিনিধি
ছাতকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, ছাতক থানার ইন্সপেক্টও (তদন্ত) আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন—অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের অদুরে শিখা সতের স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী প্রমুখ।