ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর সাথে সাক্ষাত করেছেন জেলা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে ছাতক শহরের বাগবাড়ীস্থ শামীম আহমদ চৌধুরীর নিজ বাস ভবনে এসে সাক্ষাত করে তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় জেলা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক নিতিশ রঞ্জন অপু, মাছুম আহমদ, সিলেট জেলা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহিম আহমদ, ছাতক কলেজ ছাত্রলীগের সিনিয়ির সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, জেলা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য শাহবীর হোসেন, জুনেদ আহমদ, তপু বর্ধন, উজ্জল আহমদ, শিপলু আহমদ, জাবের আহমদ, তাশরীফ হোসেন, সাজ্জাদ হোসেন, হৃদয় তালুকদার, আলী রাজ, জাবের তালুকদার, রুহিত আহমদ, লোকমান মিয়া, পল্লব চন্দ, নোমান আহমদ, রিপন আহমদ, আব্দুল করিম, বাবুল আহমদ, নাঈম আহমদসহ নেবৃবৃন্দ উপস্থিত ছিলেন।