ছাতক প্রতিনিধি
ছাতকে শারদীয় দুর্গোৎসব পূনর্মিলনী অনুষ্ঠান পালন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা শুক্রবার দুপুরে শহরের গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত রায়ের সভাপতিত্বে ও শিমুল দত্ত
ময়নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চম্পু দত্ত, গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই রায়, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক স্বপন পাল, সাবেক সাধারন সম্পাদক বিকাশ সাহা, তাতিকোনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ত্রি-নয়নী সংঘের সভাপতি রানা চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মিটন লাল রায়, চৈতন্য সংঘের সভাপতি অরুন অধিকারী, সাধারণ সম্পাদক নিঠু ঘোষ।
এসময় কৃপেশ চন্দ্র দাস, মৃদুল কান্তি দাস মিন্টু, সমরজিত কর বাবুল, রানা কর, ভাস্কর নাগ, গোবিন্দ ঘোষ, অমর দেবনাথ, হারাধন ভট্টচার্য্য, সুষেন দাস, লিটন ঘোষ, জ্যোতিশ দাস, সৌরভ দাস, অধির পাল, ক্ষিতিশ পাল, রাজন শীলসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।