ছাতক প্রতিনিধি
ছাতকে শাহ রুমি (রঃ) ৪র্থ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী ও আলোচনা সভা শুক্রবার বিকেলে নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শাহ রুমি(রঃ) ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি সাইফুর রহমান সুন্দরের সভাপতিত্বে ও শাহ রুমি(রঃ) ফ্রেন্ডস ক্লাবের সদস্য সচিব আরিফ-আল-আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুল মমিন চৌধুরী, শামছুর রহমান শামছু, মিফতাহ আহমদ, শিক্ষক জালাল আহমদ, লিয়াকত আলী প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, বঙ্কিম আচার্য্য, মাহবুবুল হক স্বপন, আবুল খায়ের ইকবাল।
বক্তব্য রাখেন, কবির আহমদ, দীপক চন্দ্র মজুমদার, শাহ আলম, হাসান তানভির, আক্তার হোসেন সোয়েব, বারিক মিয়া, শাহ রুমি(রঃ) ফ্রেন্ডস ক্লাবের সভাপতি শফি আলম প্রমুখ। এসময় ক্লাবের সদস্য গোলাম নবী মিলটন, দেলোয়ার হোসেন, মেহেরাজ হাসান শান্ত, আব্দুস শহিদ শাকিল, মঈনুল ইসলাম, কামরুদ্দিন মিসবাহ, সালেহ আহমদ, নুসরাত জাহান মৌ, জুলিয়া আক্তার, ফাতেমা-তোজ জোহুরা, ফাতেমা বেগম, হালিমা বেগম জবা, নাদিয়া আক্তার শারমিন, স্বর্ণা পাল, তন্বী পাল, সাবিনা আক্তার তন্বী, সোনিয়া বেগম, জুমারা খানম জুঁই, ইব্রাহিম আলী অন্তরসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।