- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিক্ষক শামছুদ্দিন ফরাজী স্মরণে শোকসভা

ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের পীরপুর-গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মরহুম শামছুদ্দিন ফরাজী স্মরণে এক শোকসভা বৃহম্পতিবার বিকেলে পীরপুর-গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ কর্তৃক আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ  
এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব অলিউর রহমান চৌধুরী বকুল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক, উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস। বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফজলু মিয়া, রাজনীতিবিদ মনোহর আলী প্রমুখ। শোকসভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]