- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় বিনামূল্যে বৃক্ষ-চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর স্কুল-মাদ্রসার সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে এসব বৃক্ষ-চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সকালে কালারুকা ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে উজিরপুর সরকারী প্রাথমিক  
 বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চারা বিতরণী উপলক্ষে আয়োজিত পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

  • [১]