ছাতক প্রতিনিধি
ছাতকে ইসলামীক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে ছাতক সিমেন্ট কারখানা অফিসার্স ক্লাব মিলনায়তনে নোয়ারাই-ইসলামপুর গলশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। জেলা ওলামা লীগের সভাপতি মাও, মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্র সচিব মাও. মুহিবুর রহমান উসমানের পরিচালনায় অনুষ্ঠিত কোরআন শরীফ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল হাসনাত চৌধুরী, প্রকৌশলী আবু সাঈদ, জিএম (পাওয়ার পান্ট) আব্দুর রহমান বাদশা, জিএম (কমার্শিয়াল) আব্দুল বারী। আরো বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন রেজিঃ নং-১৬৬২’র সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, সিমেন্ট কারখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রউফ, মাষ্টার শহীদুল আলম, মাও. জাকির আহমদ প্রমুখ।