ছাতক প্রতিনিধি
ছাতকে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দিনভর উপজেলা পরিষদের উদ্যোগে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক বহুমূখী মডেল হাইস্কুল ও হাফিজ আব্দুল গনী তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব ফলদ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক বহুমূখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, হাফিজ আব্দুল গনী তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাসসহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।