- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরমহল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব শিক্ষা সহায়ক উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
চরমহল্লা  ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সু-শাসন কর্মসূচি শরীকের আর্থিক সহায়তায় আয়োজিত শিক্ষা সহায়ক উপকরণ বিতরণী সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত। ইউপি সদস্য নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাছির উদ্দিন, আব্দুল মতিন, হুশিয়ার আলী, কয়েছ মিয়া, গিয়াস উদ্দিন, নুর মিয়া, আলী আহমদ, আ.লীগ নেতা সালেহ আহমদ, শিক্ষক শফিকুর রহমান, রফিক মিয়া, জয় প্রকাশ ভৌমিক, জুবেদ মিয়া, জালালাবাদ স্কুল পরিচালনা কমিটির সভাপতি কামরান আহমদ, শরীকের সিএনআরএস জসিম উদ্দিন তালুকদার প্রমুখ।

  • [১]