ছাতক প্রতিনিধি
ছাতকে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের কালীবাড়ি প্রাঙ্গণে এসব নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২টি নতুন বই, ৪টি খাতা, ৫টি পেন্সিল, রঙ্গিন কাগজ, আর্ট পেপার, রং পেন্সিলসহ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের সদস্য অলক চৌধুরী, ডা করুনা সিন্ধু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীবাড়ি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের কেন্দ্র শিক্ষক অর্পনা বালা ঘোষ।