ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় তীর খেলায় (শিলং খেলা) জড়িত থাকার অভিযোগে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল পাইগাঁও গ্রামের আশরাফ আলীর পুত্র ইউসুফ আলী(২৭), একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (২২) ও মৃত সুরুজ আলীর ফরিদ আহম (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এএসআই মফিজ আহমদ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এদিকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতাক আসামী ভাতগাঁও ইউনিয়নের জাহিদপুর গ্রামের ধনফর আলীর পুত্র আলমাছ আলী (৩৫), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র শাহরিয়ার (২০), ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের মৃত রশিদ আলী পুত্র মনফর আলী(৬০) এবং তার দু’পুত্র মমতাজ আলী (৩৫) ও শুকুর আলী (২২), একই গ্রামের বাবুল মিয়ার পুত্র মজর আলী (৩৬)কে গ্রেফতার করা হয়।