- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিশুর সমন্বিত ব্যবস্থাপনার উপর কর্মশালা

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সেবার মাধ্যমে শিশু ও মাতৃ মৃত্যুর হার আশানুরূপভাবে কমে এসেছে। এখন আর হাতুরে ডাক্তার, প্রশিক্ষণহীন দাই ও ঝাড়-ফুঁকের উপর মানুষের ভরসা করতে হয় না। বর্তমান সরকার দেশের চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে ইউনিয়ন ভিত্তিক কমিউিনিটি ক্লিনিক চালু করেছে। বৃহস্পতিবার বিকেলে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ  কর্তৃক আয়োজিত উপজেলা স্বা¯্য’ কমপ্লেক্স মিলনায়তনে কমিউনিটি পর্যায়ে অসুস্থ শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ শর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাক্তার রাজিব চক্রবর্ত্তী।
 
 

  • [১]