- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিশু শ্রমিক নিহতের ঘটনা- সিমেন্ট কারখানার কর্মকর্তাসহ তিনজন বরখাস্ত, চাকুরিচ্যুত ১

ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানায় শিশু শ্রমিক নিহতের ঘটনায় কারখানার কর্মকর্তাসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত ও এক অস্থায়ী শ্রমিককে চাকুরীচ্যুত করা হয়েছে। বুধবার কারখানার জেনারেল ম্যানেজার আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত ও চাকুরীচ্যুত করা হয়।
কারখানার একটি নির্ভযোগ্য সূত্র জানায়, দায়িত্বে অবহেলা ও শিশু শ্রমিককে কাজে লাগানোর অপরাধে ফ্যাক্টরীর উৎপাদন বিভাগের কর্মকর্তা মাসুম হোসেন, শ্রমিক আবু শামীমকে বরখাস্ত করা হয়। দুর্ঘটনায় নিহত শিশুর বিকৃত ছবি সামাজিক গণমাধ্যম ফেইসবুকে পোষ্ট করার অপরাধে সিসিএফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাসকেও বরখাস্ত করা হয়। এছাড়া  ঠিকাদারী প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কনভেয়ার বেল্ট সুপারভাইজার আতিকুর রহমানকে করা হয়েছে চাকুরীচ্যুত। সাময়িক বরখাস্ত হওয়া ৩ জনকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
একটি সূত্র জানান, শিশু শ্রমিক নিহতের ঘটনায়   
কারখানার জিএম প্রকৌশলী আবু সাইদকে বিসিআইসির সদর দপ্তরে জরুরী ভিত্তিতে তলব করা হয়েছে। বর্তমানে জিএম ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। গত ১২ জুন বিকেলে ফ্যাক্টরীর সিমেন্ট পরিবহন কাজের কনভেয়ার বেল্টে আটকা পড়ে আফজাল হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশু শ্রমিক আফজাল ফ্যাক্টরীর নিরাপত্তা প্রহরী আব্দুল আওয়ালের পুত্র । সে সমবায় সমিতি কর্তৃক নিয়োজিত অস্থায়ী শ্রমিকের কাজে নিয়োজিত ছিল।

  • [১]