ছাতক প্রতিনিধি
ছাতক অনার্স-ডিগ্রি কলেজের শিক্ষার্থী ক্যাডেট সার্জন সামিনা বেগমকে চলতি বছরের শ্রেষ্ঠ ক্যাডেটের সম্মাননা প্রদান করায় কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষে বিএনসিসি ব্যাটালিয়ান ক্যাম্পিংয়ে সামিনা বেগমকে শ্রেষ্ঠ ক্যাডেটের সম্মানে ভুষিত করা হয়। ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিএনসিসি ব্যাটালিয়ান ক্যাম্পে ছাতক অনার্স-ডিগ্রি কলেজের ১০ জন ছাত্র ও ১০ জন ছাত্রী অংশ নেয়। বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ক্যাডেট সার্জন সামিনা বেগম। ১৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ক্যাডেট সার্জন সামিনা বেগমের হাতে শ্রেষ্ঠ ক্যাডেটের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় ছাতক ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত পিইউও অধ্যাপক একেএম বাকির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।