- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সংঘর্ষে আহত ৪০

ছাতক প্রতিনিধি
ছাতকে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার গ্রামের মাঠে শিশুদের ফুটবল খেলায় দু’পক্ষের খেলোয়াদের মধ্যে তর্কাতর্কি ও হাতা-হাতির ঘটনা ঘটে। এ নিয়ে মর্যাদ গ্রামের জোনাব আলী মেম্বার ও শফিক মিয়া পক্ষদ্বয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শুক্রবার ছাতক থানার পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত থাকার জন্য পরামর্শ দেয়। এ ঘটনার   জের ধরে শনিবার সন্ধ্যায়  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে ইউপি সদস্যসহ ৪০ ব্যক্তি আহত হয়।
 

  • [১]