- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সংঘর্ষে নারী সহ আহত ১০

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত হয়েছে অন্তত ১০ ব্যক্তি। মঙ্গলবার সকালে শহরের চরেরবন্দ এলাকার মৃত ইরফান আলীর পুত্র রিকশা চালক গোলাম আলীর সাথে একই এলাকার মৃত আলমাছ আলীর ছেলে বুরহান উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব বিরোধ নিয়ে সকালে গোলাম আলীর সাথে বুরহান উদ্দিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন রাম-দা, লাঠি-সোটা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী সহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। আক্তার হোসেন (৫৫), গোলাম আলী (৫২), আনোয়ারা বেগম (৪২), তানভীর হোসেন (২১)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ছাতক থনার ওসি মিজানুর রহমান জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]