ছাতক প্রতিনিধি
ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা মৌলভী ইয়াকুব আলী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর উদ্যোগে শনিবার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন বালুর মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অ্যাড. আবুল কালামের সভাপতিত্বে ও আতাউর রহমান এমরান এবং আশরাফুর রহমান এনামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন কাছা মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন, ব্যবসায়ী আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, আবুল লেইছ কাহার, আব্দুল লতিফ মাষ্টার, সাবেক মেম্বার নুর আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হক, স্থানীয় মুজিবুর রহমান, আরশ আলী মাস্টার, সুধাংশু শেখর দত্ত, ফারুক আহমদ সরকুম, সদরুল আমিন সোহান, হুসাইনুজ্জামান লিটন, তাজ উদ্দিন, আবু জাহিদ আব্দুল গাফফার, সাবেক ইউপি সদস্য আলী আশরাফ তাহিদ, আফরোজ বখত, জসিম উদ্দিন, গৌছ উদ্দিন প্রমুখ।
শোক সভায় বক্তারা, ইয়াকুব আলী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ সাদা ব্রিজ এলাকায় দিঘলী ও শিবনগর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় শিবনগর গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র মৌলভী ইয়াকুব আলী নিহত হন।