- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সংঘর্ষে নিহত বাবুল স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ছাতক প্রতিনিধি
ছাতকে সুন্নী ও কওমী অনুসারীদের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছিত বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বাগবাড়ি জামে মসজিদে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের কবর জিয়ারত শেষে শিরনী বিতরণ করা হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, পৌর আ.লীগ নেতা সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, যুগ্ম-আহবায়ক আব্দুস সহিদ, মুহিবুর রহমান টুনু, কবির আহমদ, আব্দুল আলীম, সদস্য দেলোয়ার হোসেন, আলী হোসেন, এনামুল হক, রাইম আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাকের বাবুল, রাসেল আহমদ, আলাউদ্দিন শেরুসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]