ছাতক প্রতিনিধি
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর ব্রীজ সংলগ্ন সামাজিক বনায়নের ভূমি থেকে অবৈধভাবে ইট-বালুর ব্যবসা গুটিয়ে নিতে ছাতক সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার ইট-বালুর ব্যবসায়ী মাধবপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র চান্দ আলী ওরফে গেদন কে এ নোটিশ করা হয়। সওজ’র উপসহকারী প্রকৌশলী রমজান আলী স্বাক্ষরিত নোটিশে তিন কার্য দিবস অর্থাৎ ৩০ অক্টোবরের মধ্যে সওজ’র সরকারী ভূমি থেকে ইট-বালু, ও মিনি ক্রাসার মেশিন সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।