- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সওজ’র ভূমি থেকে এখনও বন্ধ হয়নি বালু ব্যবসা

ছাতক প্রতিনিধি
ছাতকে নোটিশ প্রদানের ১০দিন অতিবাহিত হলেও সওজর ভূমি থেকে ইট-বালুর অবৈধ ব্যবসা সরিয়ে নেয়া হয়নি। অদৃশ্য ক্ষমতা বলে দীর্ঘদিন ধরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর ব্রীজ সংলগ্ন সামাজিক বনায়নের ভূমিতে অবৈধভাবে ইট-বালু ডাম্পিং করে ব্যবসা করে যাচ্ছে একটি মহল।
গ্রামের গবাদিপশু মাঠে নিয়ে যাওয়া-আসা, শিশু-কিশোরদের খোলাধুলায় ব্যাঘাত সৃষ্টির অভিযোগ এনে ২৪ অক্টোবর মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে মাধবপুর গ্রামের ফরিদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সওজ’র           প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে সওজ’র উপসহকারী প্রকৌশলী রমজান আলী গত ২৫ অক্টোবর মাধবপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র ইট-বালুর ব্যবসায়ী চান্দ আলী ওরফে গেদন মিয়াকে ৩০ অক্টোবরের মধ্যে সরকারী ভূমি থেকে ব্যবসা গুটিয়ে নিতে নোটিশ প্রদান করেন। এসময় কেটে নেয়া গাছের মূল্য নির্ধারনের জন্য বন বিভাগকে চিঠি দেওয়া ও নির্ধারিত মূল্যের আলোকে এবং সরকারী নোটিশ অমান্য করার অপরাধে ব্যবসায়ী চান্দ আলী ওরফে গেদন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার কথা জানানো হয়। পরিদর্শনের এক সপ্তাহ অতিবাহিত হলেও জড়িতদের ব্যাপারে কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।
ছাতক বন ও বিট কর্মকর্তা সালাউদ্দিন জ্জানান, সওজ’র কোন চিঠির বিষয়ে তিনি কিছু জানেন না।
সওজ উপসহকারী প্রকৌশলী রমজান আলী জানান, বন বিভাগের কাগজ না পাওয়ায় মামলা দায়ের করা হয়নি।

  • [১]