ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরেধে স্বাস্থ্যবিধি ও সঠিক নিয়মে সাবান-পানি দিয়ে হাত ধোয়া বিষয়ক ফেস্টুন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার জন্যে শিক্ষক প্রতিনিধিদের কাছে সামাজিক দূরত্ব বজায় রেখে হস্তান্তর করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ পরিষদ চত্তরে পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে, কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ্ এর কারিগরি ফ্যাসিলিটেশনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় বিশ^ স¦াস্থ’্য সংস্থার সুপারিশ অনুযায়ী এসব ফেস্টুন হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি কমিটির সভাপতি মো. গোলাম কবির শিক্ষক প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।
হস্তান্তরকালে উুপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, বিশ^ স¦াস্থ’্য সংস্থার মতে স্বাস্থ্যবিধি মেনে চললে ও সাবান-পানি দিয়ে সঠিকভাবে হাত পরিষ্কার করলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ করা সম্ভব। পাশপাশি অন্যান্য রোগ জীবাণু থেকে মুক্ত থাকা যায়। এই বার্তাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের অধিকতর সচেতন করার লক্ষ্যে এসব ফেস্টুন বিতরণ করা হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ছাতক জালালিয়া ফাজিল ম্দ্রাাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়েল সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও মাওলানা জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ, কেয়ার ব্ংালাদেশ এর টেকনিক্যাল অফিসার মো. আবদুস শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।