- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ২

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় আব্দুস শহিদ (৪৪) নামের এক পিকআপ চালক নিহত এবং আরও ২ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে সিলেট—সুনামগঞ্জ সড়কের ছাতকের বোকারভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ থেকে গরু বোঝাই করে একটি পিকআপ (নং—ঢাকা মেট্রো ন—১৪—৪৩৮৪) জাউয়াবাজারে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দ্রুতগতির পিকআপটি বোকারভাঙ্গা নামক স্থানে পৌঁছলে গাড়ির সামনের একটি চাকা বিকট শব্দে পাংচার হয়ে যায়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে পিকআপটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস (নং—সিলেট জ—১১—০৫১১) এর সাথে ধাক্কা লাগে। এতে চালাক সহ ৩ ব্যক্তি আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পিকআপ চালক আব্দুস শহিদকে মৃত ঘোষণা করেন।
আব্দুস শহিদ উপজেলার ছৈলা—আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দনগর—কোনাপাড়া গ্রামের মৃত জুনেদ আলীর পুত্র।
দুর্ঘটনা কবলিত পিকআপ ও বাস জব্ধ করেছে হাইওয়ে পুলিশ।

  • [১]