ছাতক প্রতিনিধি
আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার ১৫নং ওয়ার্ড সিংচাপইড়, দক্ষিণ খুরমা, দোলারবাজার,
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১৫নং ওয়াডের্র সদস্য প্রার্থী উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানার সমর্থনে এক মতবিনিময় সভা বুধবার দুপুরে ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অুনষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হারুনূর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী ছানাউর রহমান ছানা সকলের সহযোগিতা, আশির্বাদ ও ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি ফিরোজ আলী, বিশিষ্ট মুরব্বি শামছুল ইসলাম, ভাতগাঁও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান তালুকদার টুনু, জেলা তালামীজের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সচিব বকুল মালাকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইঞ্জিনিয়ার পরিমল দেব নাথ, যুবলীগ নেতা ছোরাব আলী, আব্দুল কাইয়ূম, ইউপি সদস্য লাল মিয়া, জহির আলী, দিদার আলম, আব্দুল মতিন, আব্দুল ওয়াহিদ, শেখ নোয়াব আলী, আবুল হোসেন, আব্দুল ওয়াহিদ, মিলন লালধর, চন্দ্র মালা বিবি, আসনা আক্তার রিপা, রুনা বেগম প্রমুখ।