- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সদস্য প্রার্থী ডাঃ আফসার উদ্দিনের মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ আফসার উদ্দিন স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বাগবাড়ীস্থ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদস্য প্রার্থী ডাঃ আফসার উদ্দিন সকলের সহযোগিতা চেয়ে ভোট প্রার্থনা করেন। ছাতক সদর ইউনিয়নের মেম্বার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সদস্য প্রার্থী ডাঃ আফসার উদ্দিন, সামছুদ্দিন আহমদ, মাহমুদ কবির রাজু, আব্দুল মুমিন চৌধুরী, রহমত আলী, আরব আলী, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ইউপি সদস্যা মিনা বেগম, তাহমিনা আক্তার, হুসনা বেগম, অমরী বেগম সদস্য ময়না মিয়া, ফজলু মিয়া, আকল মিয়া, আহমদ আলী, সালেহ আহমদ, প্রমুখ।

  • [১]