ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আগামীকাল শনিবার থেকে শুরু করা হবে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলায় আকর্ষণীয়ভাবে তৈরী স্টল বরাদ্দ চলছে। নার্সারী মালিকগণকে বৃক্ষ চারা নিয়ে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় অংশ নেয়া শ্রেষ্ঠ নার্সারী মালিককে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে ১ম, ২য় ও ৩য় পুরস্কারে ভূষিত করা হবে।