- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা শনিবার উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ছাতক ইউসিসিএ’র চেয়ারম্যান সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমবায় ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবি’র পরিচালক (সরেজমিন) স্বপন কুমার নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পজীপ সিলেটের আঞ্চলিক পরিচালক সুকুমার চন্দ্র দাস, বিআরডিবি’র সুনামগঞ্জের উপ-পরিচালক সামছুল ইসলাম। আরো বক্তব্য রাখেন,   ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, দোয়ারাবাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভুষন দে, ছাতক ইউবিসিসিএ’র চেয়ারম্যান নাজিম উদ্দিন, পজীপ’র প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী কর্মশালার সমাপনী বক্তব্যে স্বপন কুমার নাথ বলেন,‘ ছাতক ইউসিসিএ ভবন মেরামত ও ফার্নিচারের জন্য টাকা বরাদ্দ দেয়া হবে। কর্মশালায় ৫০টি প্রাথমিক সমিতির ১০০ জন সভাপতি ও ম্যানেজার উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আঙ্গিনায় ৩টি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

  • [১]