ছাতক প্রতিনিধি
ছাতকের বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেছেন পৃথক ৪টি মন্ত্রণালয়ের ৪জন যুগ্ম-সচিব। রবিবার তারা বেশ ক’টি সরকারী দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস, কৃষি অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, কালারুকা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও একটি বাড়ী একটি খামার প্রকল্প পরিদর্শন করেন যুগ্ম-সচিবগন। পরিদর্শনে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ আলম, জন প্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম-সচিব সন্তোষ কুমার পন্ডিত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব কেএম রুহুল আমিন এবং শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ তাইয়েবুল ইসলাম।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, নতুন যুগদানকারী সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা ড. কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জান খানসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।