- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সাংবাদিক বিজয় রায়কে হত্যার হুমকি থানায় জিডি

স্টাফ রিপোর্টার
ছাতকে মোবাইল ফোনে হত্যার হুমকী দেয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ছাতক থানায় একটি জিডি (নং-৫৭৫) করেছেন দৈনিক সবুজ সিলেট, দৈনিক আমাদের সময় ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার ছাতক প্রতিনিধি বিজয় রায়। মঙ্গলবার বিকেলে হুমকিদাতা ছাতক শহরের মধ্যবাজার এলাকার বকুল দত্তের পুত্র শিমুল দত্ত ময়নার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি এ জিডি করেন।
জানা যায়, সোমবার রাত প্রায় সাড়ে ৯ টায় নিউজ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকাবস্থায় অজ্ঞাত স্থান থেকে শিমুল দত্ত ময়নার  ব্যবহৃত মোবাইল ফোন নং ০১৭২২-৩৭৯৭০৭ থেকে বিজয় রায়ের ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১২-৩৫৮০৪১ নম্বরে কল আসে। যথারীতি কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে শিমুল তার পরিচয় দিয়ে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে এ সাংবাদিককে হাত-পা কেটে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় শিমুল।
এদিকে ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়কে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম-সম্পাদক শাহ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, কৃপেশ চন্দ, হামিদুর রহমান বাবলু, সদস্য ডা. সুদাম দে, অসিত কুমার দাস সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, নূর উদ্দিন, আলাউদ্দিন, হাবিবুর রহমান নাছির, সেলিম মাহবুবসহ কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে হুমকিদাতা শিমুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • [১]