- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কাইয়ূম (৩০) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এক অভিযান চালিয়ে দড়ারপার বাজার থেকে তাকে গ্রেফতার করেন। আব্দুল কাইয়ূম দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুঁইগাঁও-ছেগাপাড়া গ্রামের হুশিয়ার আলীর পুত্র। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]