- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজর আলী( ৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজর আলী জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। দুপুরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

  • [১]