ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া বাজার থেকে প্রকাশিতব্য সাপ্তাহিক জাউয়া বাজার ডাক’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাউয়াবাজারস্থ অডিটোরিয়ামে ব্যবস্থাপনা সম্পাদক কবি হীরক তালুকদার আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন।
এসময় সম্পাদক মন্ডলীর সভাপতি আহমদ আল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক গৌছুল হক নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ডিগ্রী কলেজের প্রফেসর সমর কুমার সরকার, রাজনীতিবিদ শাহিন তালুকদার, প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, ব্যবসায়ী সাইফুল আলম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা তফজ্জুল হোসেন, জাউয়া ডিগ্রী কলেজের প্রভাষক আল-আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার আলী, তুহিনুর রহমান তালুকদার, মাজেদ আল মামুন, সুলতান মুনসুর, জয়নাল আবেদীন জয়, আব্বাছ আলী, আব্দুল হক, হারিছ আলী প্রমুখ।