- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন শিশু মিয়ার দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী শামসুদ্দিন শিশু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১টায় কৈতক সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম যানাজা এবং বিকেল আড়াই টায় পঞ্চগ্রাম হাইস্কুল মাঠে দ্বিতীয় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। শামসুদ্দিন শিশু মিয়া(৬৬) শনিবার রাত ৯টা ৪০ মিনিটের সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুম শামসুদ্দিন শিশু মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মুহিবুর রহমান মানিক এমপি, সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধূরী, অলিউর রহমান চৌধূরী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, মাস্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, আখলাকুর রহমান, আব্দুল মছব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়া, মোজাহিদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমএ রশীদ, ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারন সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহীর মাগফেরাত কামনা করেছেন।

  • [১]