- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সাবেক প্যানেল চেয়ারম্যান কর্তৃক ট্যাক্সের ৯ লক্ষ টাকা আত্মসাৎ

ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান কর্তৃক আত্মসাৎ করা ইউনিয়ন ট্যাক্সের প্রায় ৯ লক্ষ টাকা ফেরত না দেয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।        
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শায়েস্তা মিয়া পরিষদ কার্যালয়ের প্যাডে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, ইউনিয়নের সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান সাদিক মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ উঠলে বিষয়টি সরকারীভাবে উচ্চ পর্যায়ে তদন্ত’র মাধ্যমে প্রমাণিত হয়। তখন ইউনিয়ন ট্যাক্সসহ বিভিন্ন খাতের ৮ লক্ষ ৯৯ হাজার ৪শ’ ৯ টাকা ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্টে জমা দিয়ে রশিদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রদানের নির্দেশ দেয়া হয়। কিন্তু একাধিকবার নোটিশের মাধ্যমে টাকা জমা দেয়ার জন্যে বলা হলেও তিনি আত্মসাৎকৃত টাকা পরিশোধ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান বলেন, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]