- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সালিশ-বৈঠকে হামলায় ইউপি সদস্যসহ আহত ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে সালিশ-বৈঠকে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৫ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, লামাপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র আশক আলীর সাথে   একই গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র সায়েস্তা মিয়ার দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষে শনিবার সকালে আশক আলীর ভাই বশির মিয়ার বসত ঘরে সালিশ-বৈঠক চলছিল। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সায়েস্তা মিয়াসহ সালিশকারীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত সায়েস্তা মিয়া (৩৬)কে প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিনহাজ মিয়া(২৭), রুনা বেগম(২৫) লায়েক (২৮), সালিশকারী আব্দুল মতিন মেম্বারসহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

  • [১]