স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার চাঁনপুর গ্রামে (চাঁনপুর প্রিমিয়ার লীগ) সিপিএলটি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকালে চাঁনপুর গ্রামের মাছে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। ছাতক উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিপিএলটির সভাপতি নাজমুল হাসানের পরিচালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. রেজওয়ানুল হক রাজা, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন।