ছাতক প্রতিনিধি
ছাতকে সিমেন্ট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ে রহমত আলী(৩৫) নামের এক পরিবহন শ্রমিকের মর্মাšিন্ত মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন-হাজারীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক রহমত আলী সুনামগঞ্জ সদর উপজেলার সলিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শরা জানান, নোয়ারাই থেকে একটি ট্রাক্টরে সিমেন্ট বোঝাই করে দোয়ারাবাজারের দিকে যাওয়ার পথে
ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন-হাজারীগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ির উপরে থাকা শ্রমিক রহমত আলী গাড়ি ও সিমেন্টের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান। খরব পেয়ে ছাতক থানার পিএসআই কামাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন।