ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম সুজন মিয়া চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর শহরের চাঁদনীঘাট জামে মসজিদে ছাতক খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খাদিমুল ইসলাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল হান্নান, সহ সভাপতি মাও. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাও. ফরিদ আহমদ, মাও. আকিক হোসাইন, হাসনাবাদ মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল কাদির, নোয়ারাই মাদ্রাসার মুহতামিম মাও. আজাদ মিয়া, বালিউরা মাদ্রাসার মুহতামিম মাও. আক্তার হোসেন, মাও. দ্বীন মোহাম্মদ, মাও. আব্দুল আবু বক্কর সিদ্দিক, মাও. বদরুল আলম, নুরু মিয়া তালুকদার, ইলিয়াছ চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী সম্রাট, আবুল কালাম, ইসলাম উদ্দিন, গনক্ষাই মাদ্রাসার মুহতামিম মাও. সিরাজুল ইসলাম, রুক্কা মাদ্রাসার মুহতামিম মাও. মঞ্জুর আহমদ, চরভাড়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফিজ মাও. আব্দুল জলিল, ইমাম মাও. খায়রুল হক, মাও. রফিকুল ইসলাম, মাও. রেজাউল করিম, মাও. শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাও. আব্দুল হান্নান।