ছাতক প্রতিনিধি
ছাতকে সূফী সাধক সফাত আলী শাহ ও তার পুত্র মরমী কবি, জ্ঞানের সাগর দূর্বিণ শাহ’র বার্ষিক উরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সূফী সাধক সফাত আলী শাহ ৯৮ তম এবং মরমী কবি দূর্বিণ শাহর ৪৫তম উরস ও দোয়া মাহফিল ছাতক সিমেন্ট কারখানা সংলগ্ন দূর্বিণ টিলায় সমাধিত সফাত আলী শাহ ও দূর্বিণ শাহ’র মাজারে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় ১৬ ফেব্রুয়ারি সূফিসাধক সফাত আলী শাহ’র এবং ১৭ ফেব্রুয়ারি জ্ঞানের সাগর দূর্বিণ শাহ’র বার্ষিক উরস ও দোয়া মাহফিল উপলক্ষে এ দু’দিন দূর্বিণ টিলায় বসে ভক্ত—আশেকানদের মিলন মেলা। এ বছরের আয়োজন স্বল্প পরিসরে হলে ও এর ব্যতিক্রম ঘটেনি। এ বছরও দেশের দূর—দূরান্ত থেকে ভক্ত—আশেকানরা উরসে এসে যোগদান করেছেন। ছাতক শিল্পকলা একাডেমি ও কনকচাঁপা খেলাঘর আঁসরের শিল্পীবৃন্দ উরসে গান পরিবেশন করেন। উরস কে কেন্দ্র করে বরাবরের মতো এ বছরও টিলা ও টিলার আশপাশে প্রচুর রকমারী দোকানপাট বসে। অনেকটা মেলার মতোই বিভিন্ন পসরা নিয়ে বসা দোকানগুলো ছিল উরস’র অন্য রকম আকর্ষন। সমাপনী দিন বৃহষ্পতিবার শেষ রাতে শিরনী বিতরণ করা হয়েছে। উরসের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্বিণ শাহ’র পুত্র আলম শাহ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর কাউন্সিলর আফরোজ মিয়া, সাবেক মেম্বার শাহ ইলিয়াছ, শিল্পী অজিত কুমার দাস,জাহিদ হাসান সুহেল, প্রমুখ। এসময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক তমাল পোদ্দার, ফটো গ্রাফার আমির আলী, স্থানীয় শফি উদ্দিন, দিলোয়ার হোসেন, মাসুক মিয়া, কালা শাহ, শিল্পী মুকুল দে সহ ভক্ত আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।