ছাতক প্রতিনিধি
ছাতকে পৌর এলাকার নারী উন্নয়নে দরীদ্র ও অসাহায় নারীদের বিনামুল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মন্ডলীভোগের প্রশিক্ষণ সেন্টারে ৩মাস ব্যাপী বিনামুল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এসব সেলাই মেশিন প্রদান করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, কাউন্সিলর নওশাদ মিয়া, আখলাকুর আম্বিায়া সোহাগ, দিলোয়ার হোসেন, সুদীপ দে, পৌরসভার কল্যানব্রত দাস, রতন চন্দ্র দে, বিজয় পালসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
৩মাস ব্যাপী প্রশিক্ষণে প্রতি শনি ও মঙ্গলবার বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত সব ধরনের সেলাই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রদান করা হবে একটি করে সনদপত্র ও সেলাই মেশিন ।