ছাতক প্রতিনিধি
ছাতকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ছাতক প্রেসক্লাব কার্যালয় থেকে ৭ নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, যুক্তরাজ্যের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলর সদরুজ্জামান খান, ছাতক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফী সুহেল আহমদ, ক্রিড়া সম্পাদক আব্দুল মালিক কুটি, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু। বক্তব্য রাখেন, সমাজকর্মী সুলতান খান ও ছাতক প্রেসক্লাবের প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু। এসময় ছাতক থানার এসআই পীযুষ কান্তি দেব, লন্ডনস্থ জেএসসির সদস্য জয়দেব শেখর রায়, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমির আলী, হাবিবুর রহমান নাছির, আমিনুল আজির, মাহবুব আলম, সদরুল আমিন, সেলিম মাহবুবসহ স্থানীয় সাংবাদিক ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।