জাউয়া প্রতিনিধি
ছাতকে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় শহরের শ্যামপাড়া এলাকার ক্র্যাশার মিল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই শিশুর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, শহরের শ্যামপাড়া আবাসিক
এলাকার ভাড়াটিয়া বাসিন্দার ছেলে ওই শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র। বুধবার সন্ধ্যায় শ্যামপাড়া এলাকার ইদন আলীর লম্পট পুত্র পারভেজ (১৮) স্থানীয় দোকান থেকে চকলেট কিনে শিশুকে খেতে দেয়। পরে তাকে পাশের জঙ্গলে নিয়ে বলৎকার করার চেষ্টা করলে শিশু তানহার চিৎকারে লম্পট পারভেজ পালিয়ে যায়। রাতে শিশুকে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।