ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় জুয়েল আহমদ (২৪) নামের এক লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চালিতারবাক গ্রামের এক মহিলা বাদী হয়ে এ মামলা (নং-০৪) দায়ের করেন। জুয়েল আহমদ একই ইউনিয়নের তিররাই-মুক্তিরগাঁও গ্রামের ছিদ্দেক আলীর পুত্র।
অভিযোগ থেকে জানা যায়, জুয়েল আহমদ স্থানীয়
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ শ্রেণীর এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করতো । ঘটনার দিন দুপুরে বখাটে জুয়েল আহমদ ভিকটিমকে একা ঘরে পেয়ে তাকে প্রেম নিবেদন করে। এতে সাড়া না পেয়ে এক পর্যায়ে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে জুয়েল। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই জুয়েল আহমদ দৌঁড়ে পালিয়ে যায়।