- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে স্বামীর প্রহারে গৃহবধূ আহত

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে স্বামী ও ভাসুরের প্রহারে গুরুতর আহত হয়েছে মনোয়ারা বেগম(২২) নামের এক গৃহবধূ। তাকে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উপজেলা চরমহল¬া ইউনিয়নের চানপুর গ্রামে। দু’ সস্তানের জননী মনোয়ারা বেগম গ্রামের শাহজাহানের স্ত্রী।
মনোয়ারা বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তার স্বামী তাকে শারীরীক নির্যাতন করে আসছিল। শুক্রবার বিকেলে একই কারনে স্বামী ও তার ভাসুর ও জা এক হয়ে তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। মারা যাওয়ার ভয়ে সন্ধ্যায় দু’ সন্তানসহ তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় তার স্বামী। খবর পেয়ে সিংচাপইড় ইউনিয়ের কামারগাঁর গ্রাম থেকে মনোয়ারার বাবার বাড়ির লোকজন এসে শনিবার সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

  • [১]